বিশ্বনাথে সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১০৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ছয় মাসের সাঁজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা ধলিপাড়া গ্রামের মৃত উদ্দিনের ছেলে ফজলুল করিম দুদু (৩৪)। শনিবার গভীর রাতে আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এ এস আই নূরুল ইসলাম ও আনোয়ার হোসেনের নেতৃবৃন্দ একদল পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। রোববার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


