বিশ্বনাথে সাংবাদিকের গরু চুরি
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৯১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে সাংবাদিক তজম্মুল আলী রাজু’র বাড়ি থেকে গরু চুরি সংগঠিত হয়েছে। শনিবার গভীর রাতের কোনো এক সময় চুরের দল তার গোয়াল ঘর থেকে গাভীসহ বাচ্ছা নিয়ে যায়।
গরু চুরির বিষয়টি নিশ্চিত করে তজম্মুল আলী রাজু বলেন, শনিবার সন্ধ্যায় গোয়াল ঘরে গাভী ও গাভী বাচ্ছা তালা মেরে রাখা হয়। রোববার ভোর বেলায় গোয়াল ঘরে তালা ভাঙ্গা অবস্থায় দেখে ঘরের ভিতরের প্রবেশ করে গরুগুলো দেখা যায়নি। শনিবার রাতের কোনো এক সময় গোয়াল ঘরে তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে যায় চোরেরদল। চুরি হওয়ায় গরুগুলোর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা হবে তিনি জানান।


