বিশ্বনাথে সাবেক মেম্বার মনির মিয়া’র মৃত্যুতে সেচ্ছাসেবক লীগের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সেলিম মিয়া’র নানা এবং রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, উপজেলার প্রবীন সালিশ ব্যক্তিত্ব মনির মিয়া (১২০)’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করা হয়।
এদিকে শনিবার দুপুরে মরহুমের জানাজার নামাজ শেষে মনির মিয়া’র লাশ দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা গনতন্ত্রী পার্টির সভাপতি নাজিম উদ্দিন আহমদ, মুরব্বী আতাউর রহমান লকাই, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান দুলু প্রমুখ।


