বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:০২ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের মাসিক সভা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রায় তিন মাস পর অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।
সভায় ‘এডিপি’সহ আটকে থাকা নানান উন্নয়ন প্রকল্প টেন্ডার প্রক্রিয়া আহবান করে দ্রুত তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, অলংকারী ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, রামাপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা সদস্য নুরুন্নাহার ইয়াসমিন, জোসনা বেগম, নাজমা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বন কর্মকর্তা মঞ্জুরুল হাসান পাঠান, সাংবাদিক আশিক আলী, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।


