বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচিত সদস্যেদের শপথ গ্রহন
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:১২ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::সিলেটের বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক বুধবার বিকেল নিজ কার্যালয়ে তাঁদেরকে শপথ বাক্যপাঠ করান।শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল ওয়াদুদ, সদস্য সচিব মকদ্দছ আলী, সদস্য আবুল লেইছ, যুবলীগ নেতা রাসেল আহমদ, ইকবাল হোসেন শাহীন, জেলা তরুণ লীগ নেতা আবদুল বাতিন।
শপথ গ্রহণ করেন বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি হাজী মোঃ নুর মিয়া, মতছির আলী, হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাসমত আলী, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, প্রচার ও দপ্তর সম্পাদক মাওঃ শামীম আহমদ সেবুল, ১নং ওয়ার্ড সদস্য এমদাদ হোসেন নাইম, আবদুল মতিন রণি, ২নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, সুন্দর আলী রুহুল, ৩নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, এমরান আলী।


