ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের নেতৃবৃন্দ। বিশ্বনাথে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো.বদরুল ইসলাম মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সহ-সভাপতি মহব্বত আলী জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার শাখার সদস্য ডাক্তার বিভাংশু গুণ বিভু, সাবেক সহ-সভাপতি শাহ সিরাজ, ফজলুর রহমান শিপন, বদরুল আলম চৌধুরী শিপু, শংকর বিহারী দাশ, শাহাব উদ্দিন, সেবুল আহমদ, জাকির মিয়া, মালিক আহমদ, ছালিক মিয়া, লিটন দে, মিয়াদ আহমদ, দুলাল মিয়া, লোকমান আলী প্রমুখ।


