রামপাশা ইউনিয়নে ধানের শীষের কান্ডারী হতে চান আজিজ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১২:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১১২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে ধানের শীষের কান্ডারী হতে চান তরুণ সমাজ সেবক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব এম আজিজুর রহমান আজিজ। ইউপি নির্বাচনে অংশ নিতে সম্প্রতি তিনি দেশে আসেন। ইতিমধ্যে তিনি প্রতিদিন নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা রামপাশা ইউনিয়েন ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চান বলে জানান তিনি। আর এ লক্ষে বাস্তবায়নে তিনি দলের নেতা কর্মীদের সাথে নিয়ে এলাকায় নিয়মিত রাজনৈতিক, সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
আজিজুর রহমান আজিজ বলেন, রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে দল মনোয়ন দিবে বলে আশাবাদী। দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক ও সামাজিক সংঠনের সাথে নিজেকে জড়িত রেখে এই এলাকার মানুষের সাথে কাজ করে যাচ্ছি। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার পাশাপাশি তাদের সুখ দুঃখে আজীবন পাশে থেকে কাজ করে যেতে চাই, এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস তৃনমূল নেতা কর্মীদের চাওয়া ও দাবী পুরনে ও আমার রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে আমার প্রাণের সংগঠন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় প্রার্থী হিসেবে আমাকে মনোনিত করে আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবে।
এ ব্যাপারে আমি বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীগর এলাকার ধানের শীষের আগামী দিনের কান্ডারী সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সাবেক সাংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহ ধর্মীনি সিলেট জেলা বিএনপির সম্মানিত সদস্য তাহসিনা রুশদীর লুনা ভাবীর শুভ দৃষ্টি কামনা করছি।
এলাকাবাসী জানান, দলীয় নেতাকর্মীর পাশাপাশি এলাকার সাধারণ মানুষও আজিজুর রহমান আজিজেএর পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।


