লামাকাজিতে ফুটবল খেলায় অতিথিরা জানেন না, তাঁরা অতিথি
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র নামে প্রবর্তিত উপজেলার লামাকাজী পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট পন্ডু করার জন্য একই মৌজার মধ্যে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের পায়তারা করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার বিকেলে স্মারকলিপিটি প্রদান করেন শেখ রাসেল ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
মজার বিষয় হল ভাই ভাই স্পোটিং ক্লাব মির্জারগাঁও কর্তৃক আয়োজিত নতুন ওই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের জন্য যাঁদেরকে অতিথি করা হয়েছে সেই সকল অতিথিরাই জানেন না যে তাঁরা টুর্নামেন্টের অতিথি। উপজেলার লামাকাজী পয়েন্ট সংলগ্ন মাঠে ১৯ ফেব্রুয়ারী শুরু হওয়া টুর্নামেন্টের মাঠের মাত্র কয়েকশ হাত দূরে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করার ফলে ও একই তারিখে একই সময়ে উভয় মাঠে খেলা পরিচালনার সিদ্ধান্ত এলাকার শান্তি-শৃংঙ্খলা বিনষ্ঠ হতে পারে বলেও অভিযোগ রয়েছে।
শেখ রাসেল ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ভাই ভাই স্পোটিং ক্লাব মির্জারগাঁও’র ব্যানারে টুর্নামেন্টের ১ম পুরস্কার রেখেছে মোটর সাইকেল ও ২য় পুরস্কার রেখেছে সোনার নৌকা সৌনার বৈঠা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘১ম শেখ রাসেল ফুটবল টুনামেন্ট’ চলাকালীন অবস্থায় একই মৌজায় ও ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া মাঠের পাশ্ববর্তি মাঠে নতুন আরেকটি টুর্নামেন্ট আয়োজন করা হলে আমাদের (শেখ রাসেল) টুনামেন্টের সৌন্দর্য ও আইন-শৃংঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কষ্ঠ কর হয়ে পড়বে। তাই শেখ রাসেল’র নামানুসারে শুরু হওয়া টুর্নামেন্টের সৌন্দর্য্য বিনষ্ঠের লক্ষে যাতে আর কোন টুর্নামেন্ট আয়োজন করা না হয় সে লক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সু-দৃষ্ঠি কামনা করা হয়।
শেখ রাসেল ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের প্রদান করা স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।


