শহীদ দিবস উপলক্ষে বিশ্বনাথে আ’লীগের সভা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সিলেটের উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেলে আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, আবুল কালাম জুয়েল, শাখাওয়াত হোসেন, বিশ্বনাথ পুরাণ বাজার বনিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক পরমান খান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, যুগ্ম সম্পাদক তাজির আলী শ্রমিক লীগ নেতা আবদুল জলিল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহীন।


