শিব্বির আহমদের মুক্তি ও সালমান হত্যার বিচারের দাবীতে সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৮ বার পঠিত
জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ এর নি:শর্ত মুক্তি, সালমান হত্যার সুষ্ঠু বিচার ও নিরপরাধ কারাবন্দিদের মুক্তির দাবীতে গত শনিবার মাদরাসার হল রুমে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমিরের সভাপতিত্বে ও মুফতি ইব্রাহিম খলিলের পরিচালনায় সভায় বক্তারা বলেন, প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ষড়যন্ত্রের শিকার। মাদানিয়া মাদরাসার সুনাম সুখ্যাতিকে ক্ষুন্ন করার জন্যই সালমান হত্যাকে ইস্যু বানিয়ে অজ্ঞাত একদল কল্পনাপ্রসূত তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি প্রিন্সিপালের অবর্তমানে মাদরাসার সকল বিভাগের অগ্রগতি দিনদিন ক্ষীণতর হয়ে যাচ্ছে। তাই আমরা অনতিবলিম্বে নিরপরাধ প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদের মুক্তি চাই।
বক্তরা আরো বলেন, কারাগারে বন্দি নির্দোষ ব্যক্তিদেরও মুক্তি চাই। নিহত সালমানের প্রকৃত খুনীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবীও জানান। সেই সাথে ছাত্র-শিক্ষকদেরকে যেন অযথা হয়রানি না করা হয় এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সভায় বক্তব্য রাখেন, মাওলানা সাজিদুর রহমান, জামেয়ার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, শিক্ষক মাওলানা আব্দুল করিম, মুফতী আমীরুল ইসলাম, মাওলানা সালিম আহমদ, মাওলানা আ হ ম ফখরুদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মন্নান, মুফতী ইকবাল হোসেন, মাওলানা আবুল খায়ের, হাফিজ মাওলানা শাহেদ আহমদ মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা ওমর ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি


