সিলেটে ৪ বৃটিশ এমপি আসছেন আজ : নতুন সাজে বুরুঙ্গা
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:৩৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৫৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: বৃটিশ এমপি, লেবার ফ্রেন্ডস ও কাউন্সিলরদের নাগরিক সংর্বধনার স্থান বুরুঙ্গা নতুন রুপে সেজেছে। গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ। এখন শুধু দেশি বিদেশি মেহমানদের অপেক্ষা। ওসমানীনগর উপজেলাবাসী আজ ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ওসমানীনগরের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংর্বধনা সভা অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী পরিকল্পননায় অনুষ্ঠিত এ সংর্বধনা উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট তারানা হালিম, জাতিসংঘের সদ্য সাবেক বিদায়ী স্থায়ী প্রতিনিধি ড: আব্দুল মোমেন, এডভোকেট লুৎফুর রহমান, বদর উদ্দীন আহমদ কামরান, আসাদ উদ্দিন আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, লিয়াকত শিকদার, জাকির হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংবর্ধিত ব্যাক্তিরা হলেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, স্যার স্টিফেন স্টিমস এমপি, কেয়ার স্টমার এমপি, জন রিড এমপি, সৈয়দ আবুল বাশার, কাউন্সিলর নাসিম আলি, কাউন্সিলর আবদুল হাই, কাউন্সিলর মতিনুজ্জামান, রবার্ট ইভান্স, ক্রিস ওয়েভার্সসহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজক যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, যুক্তরাজ্যে কয়েক যুগ ধরে বাংলাদেশি কমিউনিটি এবং ঐতিহ্যবাহী লেবার পার্টির মধ্যে একটি নিবিড় সেতু বন্ধন তৈরী হয়েছে। আপনারা নিশ্চই অবগত আছেন বৃটেনের পার্লামেন্টে লেবার পার্টি থেকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নাতনী টিউলীপ সিদ্দিকীসহ আমাদের রুশনারা আলী, রুপা হক এম,পি নির্বাচিত হয়েছেন।
তাদের এ সফর বাংলাদেশের ভাবমুর্তি বাড়াতে যথেষ্ট ভূমিকা রাখবে, বাংলাদেশ সফর কালে তারা দেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, বৃটেনে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির সাথে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ। সংর্বধনা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করবেন শিল্পি মমতাজ বেগম এম পি, আখী আলমগীর, ফকির সাহাব উদ্দিনসহ সিলেটের স্বনামধন্য শিল্পীরা। সংর্বধনা সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।


