সৎপুর মাদরাসার পাগড়ী বিতরণী ওয়াজ মাহফিল ১০ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৩০ বার পঠিত
বিশ্বনাথের সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কামিল (এম.এ) উত্তীর্ণদের পাগড়ী বিতরণী ও বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ১০ ফেব্রুয়ারি বুধবার মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিল উদ্বোধন করবেন মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোঃ শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান ছাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, সুবহানীঘাট ডি.ওয়াই কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কমরুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী। বিকাল ২ টা থেকে পরদিন ফজর পর্যন্ত মাহফিলে আরো দেশ বরেণ্য উলামায়ে কেরাম বয়ান রাখবেন। এতে কামিল উত্তীর্ণ ছাত্রদেরকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়ে সর্বস্তরের সকলের উপস্থিতি কামনা করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান। -বিজ্ঞপ্তি


