বিশ্বনাথে মাতৃভাষা দিবসে কাবাডি টুর্নামেন্টের কমিটি গঠন : সভাপতি শাহজাহান সম্পাদক আনোয়ার
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭২৭ বার পঠিত
তজম্মুল আলী রাজু : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে বিশ্বনাথের সৌখিন কাবাডি খেলোয়ার বৃন্দ। নাজিরবাজারে পশ্চিমে ঈদগাহ সংলগ্ন মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শেখ শাহজাহানকে সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ঠ টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. ফয়েজ মিয়া, সহ-সভাপতি মো. ফয়জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মহসিন আহমদ, আশরাফ আলী, অর্থ সম্পাদক সামুল আলী, সহ-অর্থ সম্পাদক খলিল মিয়া, প্রচার সম্পাদক তারেক মিয়া জনি, সহ-প্রচার সম্পাদক তারেক আজিজ, দপ্তর সম্পাদক আবু সাঈদ, সহ-দপ্তর সম্পাদক রুম্মন মিয়া, ক্রীড়া সম্পাদক আশিক আলী, সহ-ক্রীড়া সম্পাদক খোকন আহমদ খোকা, সদস্য আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম, নেছার আলী, নেবুল মিয়া, মুহিবুর রহমান, সাহেদ মিয়া, দিলোয়ার হোসেন, এম. আহমেদ আমিম, মনির আহমদ, নিরুপ আলী, শিপন মিয়া, শায়েক মিয়া কামরান ও অপু মিয়া।


