ওসমানীনগরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:২০ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক এনামুল হক নিহত হয়েছেন। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজকরনসী গ্রামের আপ্তাব আলীর ছেলে। সে গোয়ালাবাজার এলাকায় মোটর সাইকেল মেরামতের কাজ করতো। রবিবার রাত পৌণে ১০টার দিকে ওসমানীনগর থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল চৌধুরী বলেন, ট্রাকের চাপায় এনামুল হকের মৃত্যু হয়েছে।


