ওসমানীনগরে ধরা পড়েছে বিরল প্রজাতির সাপ
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১১১২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে বিরল প্রজাতির একটি গোগরা (আঞ্চলিক নাম গাছোয়া আলদ) ধরা পড়েছে। সাপটি প্রায় ৬ফুট লম্বা। মঙ্গলবার বিকেলে উপজেলা ইলাশপুর গ্রামের শংকর দেবের বাড়ি থেকে সাপটি ধরা হয়।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে শংকর দেবের বোন ঘরের পাশের বাঁশ গাছের মাথায় একটি সাপ দেখতে পান। সাপটিকে ধরতে সিলেট শহরস্থ চন্ডিপুলে বসবাসরত সর্পরাজ ইব্রাহিমকে খবর দিলে সহযোগী সর্পরাজ মাহিদুলকে নিয়ে ঐবাড়িতে আসেন তিনি। এসময় সাপটিকে দেখতে শত শত উৎসুকের আগমন ঘটে। প্রথমে সাপটিকে বাঁশগাছের মাথা থেকে নামানোর চেষ্টা করলে সাপটি পুকুরের জলে ঝাপ দেয়। সর্পরাজ মাহিদুলও সাপের সাথে পুকুর জলে ঝাপিয়ে পড়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সাপটিকে ধরতে সক্ষম হন।


