ওসমানীনগরের শাহপরান একাডেমীর মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৪ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরের শাহ-পরান একাডেমীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। একাডেমীর প্রধান শিক্ষক চিতন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পরিচালনা কমিটির সদস্য আওলাদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেম্বার জনাব মো: সুন্দর মিয়া।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী হাজী আহসান উল্লাহ, মুক্তর মিয়া, হাজী সাফিয়া খাতুন, প্রবাসী সাহেদ আহমদ, প্রবাসী সায়িদা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল মিয়া, শামীম আহমদ, সেলু মিয়া, ছমির আলী, জুনেল আহমদ, তানবীর, প্রবাসী মো: দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন, শিক্ষক মো: মাহবুবুর রহমান, জিবান আহমদ, নাইম আহমদ, রুমি রানী দেব, মনিকা দেব, বিলকিস আক্তার, শামীম আহমদ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সঙ্গিতানুষ্টান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্টিত হয়। ।


