গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৭৬০ বার পঠিত
গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিট এর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে পৌর সদরের রিপোটার্স ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে ২০১৬-১৮ সালের জন্য দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক সবুজ সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি সৈয়দ জেলওয়ার হোসেন স্বপনকে সভাপতি করে ও দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক কাদিরবাজারের গোলাপগঞ্জ প্রতিনিধি সেলিম হাসান কাওছারকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ চেরাগ আলী (দৈনিক মানবজমিন) সহ-সাধারণ সম্পাদক সানু আহমদ (সুরমার ডাক টুয়ান্টি ফোর ডটকম), অর্থ সম্পাদক মোঃ জালাল আহমদ চৌধুরী (দৈনিক দেশপ্রান্ত ও সাপ্তাহিক হলি সিলেট), প্রচার সম্পাদক খালেদ আহমদ (বিয়ানীবাজার নিউজ টুয়ান্টি ফোর ডটকম), দপ্তর সম্পাদক কে এম আব্দুল্লাহ (সাপ্তাহিক টাইমস সুরমা), কার্যকরী সদস্য কমল চক্রবর্তী (দৈনিক সিলেট বাণী), সদস্য মোঃ আল আমিন (সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ), সৈয়দ রিপন (সাপ্তাহিক আগামী প্রজন্ম)। বিজ্ঞপ্তি


