জগন্নাথপুর থানার ওসি সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৩ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
সোমবার সিলেট রেঞ্জের উপ-মহা পুলিশ পরির্দশক ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে তার নাম ঘোষণা করে তাঁর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সুনামগঞ্জ, সিলেট, মৌলবীবাজার ও হবিগঞ্জ জেলার পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জানুয়ারী মাসে জগন্নাথপুর থানায় মোট ১৬৮টি জিআর তামিল, ২৪টি সিআর তামিল, ১টি সাজা পরোয়ানা সহ মোট ১৯৩টি পরোয়ানা তামিল এবং ১০ গ্রাম হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ভারতীয় ৩৫০ বোতল মদ উদ্ধার ও ডাকাতি মামলার ১৩টি ড/অপরোয়ানা তামিল ও খুন মামলার ০৮টি ড/অপরোয়ানা তামিল এবং নিয়মিত মামলায় ১৭ জন আসামী গ্রেফতার করায় মোঃ মুরসালিন অফিসার ইনচার্জ, জগন্নাথপুর থানাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করেন।


