জগন্নাথপুরে ১ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৬২৫ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের ভোজাল বিরোধী অভিযানে ১ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবিরের নেতৃত্বে সিলেট র্যাব ৯ এর সদস্যরা জগন্নাথপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বাজারের নামীদামী ব্যবসা প্রতিষ্ঠান রিচমূন অভিজাত ফাস্টফুড, পাঁচতারা রেস্টুরেন্ট, মিতালী রেস্টুরেন্ট, তালুকদার রেস্টুরেন্ট, মিক্সফুড, বনফুল, বনফুড, রিফাত এন্ড কোং, ছায়ানীড় বেকারি, ২ টি তেলের দোকানসহ মোট ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ টি গাড়ি থেকে মোট ১ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।


