দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে টিবওয়েল বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৪০৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে দৌলতপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে ও দৌলতপুর আদর্শ যুব সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় হত-দরিদ্র একটি পবিারের মধ্যে টিবওয়েল বিতরণ করা হয়। শনিবার বিকেলে দৌলতপুর গ্রামের আখতার হোসেন কে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে এ টিবওয়েল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রুহেল আহমদ (কালু), সহ-সভাপতি আবু বক্কর, খলিলুর রহমান, হেলাল মিয়া,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া, সদস্য মোতাহির আলী, আনহার আলী, তাজ উদ্দিন, রুবেল মিয়া প্রমুখ।


