বিশ্বনাথে অটোরিসকা মালিক সমিতির প্রতিষ্টা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৭৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ দক্ষিণ পাড় ব্যাটারী চালিত অটোরিসকা মালিক সমিতির ১ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সোমবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথপুরানবাজার বণিক সমিতির ৩নং ওয়ার্ডের কমিশনার হেলাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথপুরানবাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথপুরানবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আল-জয়নাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী ছালিক মিয়া, তারেক আহমদ খজির, ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হেলাল আহমদ, বিশ্বনাথ দক্ষিণ পাড় ব্যাটারী চালিত অটোরিসকা মালিক সমিতির সহ-সভাপতি মো. খছরু আযম, সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ, নূর উদ্দিন, আমিরুল, আতিক, জুবেল, বদরুল, জনি, জুয়েল, বাবুল, আফজাল, নজরুল, সুমেল প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করেন।


