বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান প্রার্থী কাওছার খানের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১১০১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের মতবিনিময় সভা রোববার রাত ৮টায় বৈরাগী বাজারে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ ইউসুফের সভাপতিত্বে ও ইউপি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সুহেল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কাওছার খান, বিএনপি নেতা জালাল উদ্দিন, আলতাব আলী, মখবুল আলী, আজর আলী, বাবুল মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক ফয়জুল ইসলাম, যুবদল নেতা রুহেল আহমদ, রামপাশা ইউপি ছাত্রদলের সভাপতি আজাদুর রহমান আজাদ, বিএনপি নেতা শিপার আলী, দিলোয়ার হোসেন, সেচ্ছাসেবকদল নেতা মোশারফ আলী, কাহার মিয়া, সাইদুল, এনাম আহমদ, রজব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি


