বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:২২ অপরাহ্ণ | সংবাদটি ৬৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ একাধিক ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার হায়েতের গাঁও গ্রামের আবদুর নূরের ছেলে আবদুল বাছির (৪০)। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই তোফাজ্জুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতারকৃত সে একজন কুখ্যাত ডাকাত ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।


