বিশ্বনাথে একুশে বই মেলা উদযাপন পরিষদের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে একুশে বই মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সহ- সভাপতি সিরাজুল ইসলামকে আহবায়ক ও সাধারণ সম্পাদক ফজল খান সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আগামী ১৯.২০.২১ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী একুশের বই মেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে বলে কমিটির নেতৃবৃন্দ জানান।
কমিটির সদস্য বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি আমির আলী, কোষাধ্যক্ষ তৈমুছ খান, ভিন্নধারার সভাপতি সালেহ আহমদ শান্ত, মানবকন্ঠ সেতুবন্ধনের যুগ্ম-আহবায়ক শামছুল ইসলাম মুমিন, সাংবাদিক অসিত রঞ্জন দেব, আক্তার আহমদ সাহেদ, শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক ফয়জুল হক, সাংস্কৃতিক সম্পাদক ভাসানী বারীক, সদস্য আবদুস সালাম মুন্না, গ্রাম বাংলা পরিষদের সভাপতি আই ভি আজাদ, স্বপ্ন বাংলা পরিষদের সভাপতি এস পি সেবু, আর এস মিডিয়ার সভাপতি এমরান আহমদ রুনু।


