বিশ্বনাথে কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি পালন : চাকুরী জাতীয় করণের দাবী
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: চাকরি জাতীয়করণের দাবিতে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়নের ১৯টি কমিউনিটি ক্লিনিকে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। এতে সময়মতো স্বাস্থ্যসেবা না পেয়ে ভোগান্তি পুহাতে হয় সাধারণ মানুষকে। রোববার থেকে কর্মবিরতি পালন শুরু হয়। গত ৩ দিন ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। মঙ্গলবার কর্মবিরতি পালন শেষ হয়েছে। দাবি মানা না হলে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি ও ২৩ ফেব্রুয়ারী প্রকল্প অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে সূত্রে জানাগেছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে আছমা বেগম বলেন, আমরা তো গরিব মানুষ। অসুস্থ হলেই এখানে এসে চিকিৎসা পেতাম। এখনতো এটাও বন্ধ হয়ে গেল। আমরা গরিবরা কোথায় যাবো।
ওই এলাকার নুরুল ইসলাম জানান, কমিউনিটি ক্লিনিক থাকায় আমাদের অনেক সুবিধা হয়েছিল। আমরা হাতের কাছেই স্বাস্থ্যসেবা পেতাম। এখন এগুলো বন্ধ হয়ে গেলে আমাদের গরিবদের সবচেয়ে বেশি অসুবিধা হবে।


