বিশ্বনাথে কারিকোনা গ্রামে ইসলামী মহা সম্মেলন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২য় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী শুক্রবার পূর্ব কারিকোনা জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক। প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ইলিয়াছ হামিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা নুরুল ইসলাম, নূরুল ইসলাম খান, মাওলানা আবদুল খালিক,ফজলুর রহমান খান।
সম্মেলন উপস্থিত থাকবেন মাওলানা ফয়জুর রহমান, নুরুল হক, মাওলানা লোকমান খান প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও আলহাজ্ব সিরাজ মিয়া। এতে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।


