বিশ্বনাথে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে গমরাগুল তরুণ যুক কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ২য় কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুরে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ হল রুমে পুরস্কার বিবরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠক ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ওমর ফারুক, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সংগঠক আমির উদ্দিন, মোস্তাক আহমদ মোস্তফা, তাজুল ইসলাম, রাসেল মাহমূদ।এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক নূর উদ্দিন, সংগঠক আপ্তাব আলী, আহসান আহমদ, জসিম উদ্দিন, সংস্থার সহ-সভাপতি হালিম আহমদ, সাধারন সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, সদস্য জুবায়ের আহমদ, খালেদ আহমদ, খালেদ মিয়া, জাবেদ, জেবুল, আহমদ, রফিক, জাবেদ, হাসান,পারভেজ প্রমূখ।


