বিশ্বনাথে ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:২১ অপরাহ্ণ | সংবাদটি ৮০০ বার পঠিত
বিশ্বনাথে আন্তজার্তিক তিলাওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত ২য় জাতীয় ক্বেরাত মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার স্থানীয় আবদুল খালিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মুনতাসির আলী। প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনন্দিত ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজাহীর। তেলাওয়াত করবেন ক্বারী মোহাম্মদ ইসহাক, ক্বারী সাইদুল ইসলাম আসাদ, ক্বারী আবদুল্লাহ আল মামুন, ক্বারী শফিকুর রহমান, হাফিজ মাওলানা ক্বারী জিয়াউল হক, মাওলানা ক্বারী মোশাহিদ শিকদার। ইসলামী সংগীত পরিবেশন করবেন আসহাব উদ্দিন আল আজাদ, আহমদ আবদুল্লাহ, ইসহাক আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাজী মাওলানা আবদুল ওয়াদুদ। পরিচালনা করবেন কবি মীম সুফিয়ান। বিজ্ঞপ্তি


