বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৫৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘১ম খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট লীগ’ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় ৪নং ওয়ার্ড-বি’কে ১০৫ রানের ব্যবধানে হারিয়ে ৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ৫নং ওয়ার্ডের মামুন আহমদ ও সিরিজ নির্বাচিত হন ৪নং ওয়ার্ডের ফরহাদ আহমদ।এসোসিয়েশনের সভাপতি রাজন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেবী কেয়ার একাডেমীর ডিরেক্টর মুহিবুর রহমান সুইট, সংগঠক তালুকদার গিয়াস উদ্দিন, আমিনুর রহমান চুনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইউসূফ আলী, কনক রঞ্জন নাথ, আব্দুল হাছিব, সংগঠক আমির উদ্দিন, আবু বক্কর সিদ্দিক টিপু, আপ্তাব আলী, আবুল কালাম, মোজাহিদ আলী, আনহার মিয়া, সামছুল খান, মুক্তার মিয়া, জুয়েল আহমদ, মইনুদ্দিন, রমজান আলী, তাজুল ইসলাম, রাসেল আহমদ, বাবুল মিয়া, সুমন আহমদ, আলিম উদ্দিন প্রমুখ।


