বিশ্বনাথে জয় ফুটবল ক্লাব আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে জয় ফুটবল ক্লাব জয়নগর কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্ট জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব মাঠে মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট মুরবিব মখদ্দছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্র রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক রায়হান আহমদ, তালুকদার মো: গিয়াস উদ্দিন, জাপা নেতা প্রদীপ দেব, সংগঠক আমিনুর রহমান, চুনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরবিব আপ্তাব আলী, প্রবাসী হেলাল আহমদ, রুহেল আহমদ, জাহির আলী, সমছির আহমদ, মখতার আলী, লিপু মিয়া । জয় ফুটবল ক্লাবের সদস্য ফজর আলী, ফাহাদ, মারজান, আশরাফ, মাহমুদুর, মাছুম, শিপু, শাকিল, বিলাল উদ্দিন। শিশু একাদশ তেলিকোনা বনাম শিশু সংঘ আমতৈল এর মধ্যে অতিথিবৃন্দ উদ্বোধনী খেলার উদ্বোধন ঘোষণা করেন। বিকেলে টুর্নামেন্ট সম্পন্ন হয়।


