বিশ্বনাথে টেংরা তাফসীরুল কোরআন পরিষদের ১৪তম তাফসীর মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৩:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৪ বার পঠিত
মুফাচ্ছিরে কোরআন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেছেন, একমাত্র কোরআন সুন্নাহর সঠিক অনুসরনের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে মুক্তি অর্জন সম্ভব। তিনি গত ০৩ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার টেংরা তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ১৪ তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টেংরা শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মুহাম্মদ হুমায়ুন কবির। বিশিষ্ট মুরব্বি মখন মিয়া সরকার, রাজিউর রহমান সুফি, হাজী জমির আলী ও বাবরু মিয়ার সভাপতিত্বে পরিষদের সিনিয়র সহ সভাপতি আল জাহান, সদস্য তায়েফ আহমদ ও সংগঠক শাহীন উদ্দীনের যৌথ পরিচালনায় মাহফিলে আরো তাফসীর পেশ করেন মাওলানা সাদিক সিকান্দর, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা মোস্থাফা আল হোসাইন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম, ডাঃ নাদির হোসেন চৌধুরী, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা সভাপতি সাফাত রহমান, সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, সংগঠক আমিনুল ইসলাম আনহার, আল মুমিন, আব্দুর রহমান সায়মন, আনহার আহমদ, আব্দুল মুকসিত আক্তার, জাহেদুর রহমান, আবু বকর, ইরন মিঁয়া, আবুল কাশেম, যুবনেতা রানা মিয়া, রাজা মিয়া, আলি হোসেন, আব্দুর রহিম, হাফিজ আবু বকর সুমন, আল রায়হান, আল মুনিম, মুহিন খান, জাহিদ খান, দিলোয়ার হোসেন, মাহমুদ খান প্রমুখ। -বিজ্ঞপ্তি


