বিশ্বনাথে তৌহিদী জনতার প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৪৮৫১ বার পঠিত
বিশ্বনাথে পীরেরবাজারে তৌহিদী জনতার ব্যানারে এক প্রতিবাদ সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা শহীদুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, আলবালাগ তাফসীরুল কোরআন পরিষদ বাগিছাবাজার বিশ্বনাথের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে পদত্ত বক্তব্যকে বিকৃত করে তথা কথিত সুন্নি নামধারীরা মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টির করার পায়তারা করে। তারপর তাফসীর আয়োজকদের পক্ষ থেকে বাহাছের নিরাপত্তার জন্য বিশ্বনাথ থানায় আবেদন করা হলে বাহাছের অনুমিত দেয়া হয় নাই।
এদিকে নাম ধারী সুন্নীদের পক্ষ থেকে বাহাছের দাওয়াত সম্বলিত লিপলেট দেখে স্থানীয় কাওমী মাদ্রাসার উলামাগণের পক্ষ থেকে গত শুক্রবার বাগিছাবাজার সংলগ্ন মাঠে প্রতিবাদ সভার আহবান করা হয় এবং মাইকিংসহ প্রচারনা চালানো হয়। এতে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ময়নাগঞ্জবাজারে উপস্থিত হয়ে কওমী অনুসারীদেরকে বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনারা বাগিছাবাজারে যাবেন না। সেখানে কোন বাহাছ নাই। তাদেরকে শুধু মিলাদ মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে কোন বিতর্কিত বিষয় আলোচনা হবে না। আরও বলেন, বাহাছ এভাবে হয় না, বাহাছের জন্য প্রশাসন থেকে পূর্ন নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। এভাবে বাহাছ হলে শান্তি শৃঙ্খলা বিগ্নিত হবে। উপস্থিত উলামায়ে কেরামসহ স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে সরল বিশ্বাসে কর্মসূচী স্থগিত ঘোষনা করা হয়।
আমরা কওমী উলামায়ে কেরামের পক্ষ থেকে দীপ্ত কন্ঠে ঘোঘনা করছি, শান্তি শৃঙ্খলা নিশ্চিত করে নিয়ম তান্ত্রিকভাবে বাহাছের ব্যবস্থা হলে যে কোন সময় বাহাছের জন্য প্রস্তুত রয়েছি। তাওহিদী জনতার প্রতি বেদ্আতিদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। যারা মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম মইজপুরী, মাওলানা জমশেদ আলী, মাওলানা আনহারউদ্দিন, মাওলানা আশরাফুল হক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা হাফিজউদ্দিন, মাওলানা হাফিজ নুরুল ইসলাম, শাহিদুর রহমান, হাফিজ আল-আমিন, আব্দুর রহমান, হাফিজ জবর আলী, হাফিজ সাদিকুর রহমান, হাফিজ ইউসুফ আলী, জালালউদ্দিন, মাওলানা আনহার আহমদ প্রমুখ। সভা শেষে শায়েখ নুরুল ইসলাম দোয়ার মাধ্যমে শেষ করা হয়। প্রেস বিজ্ঞপিÍ।


