বিশ্বনাথে প্রগতি ট্রাস্টের শিক্ষা উপকরণ প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:১০ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের ‘দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকে’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ময়নাগঞ্জ বাজারের শেখ মহল কমিউনিটি সেন্টারে ৭ বারের মতো এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। প্রগতি ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি সাজিদ আলী মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ।
মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান উদ্দিন ও রায়খেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেমাসধ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শমছু মিয়া লয়লুছ, প্রগতি ট্রাস্টের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক প্রবাসী আফসর মিয়া ছোট মিয়া, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, প্রিন্সিপল উইমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজ খান, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও ট্রাস্টের ট্রাস্টী নেছাওর আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রগতি ট্রাস্টের কার্যকরি পরিষদ সদস্য শাহজাহান মিয়া। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চুন্নু ও শাহচান্দ শাহ কালু আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল আহমদ।
অনুষ্টানে যুক্তরাজ্য প্রবাসী কয়ছর আলী, সাহিদ আলী, আব্দুল মালিক, আব্দুল হক, আনছার মিয়া, এলাকার প্রবীণ ব্যাক্তিত্ব কদর আলী, শিক্ষানুরাগী হিফজুর রহমান, গয়াছ মিয়াসহ দশঘর ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি মাদ্রসা ও ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৬২০জনের মধ্যে ১৫৭জনকে বিশেষ বৃত্তি হিসেবে নগদ অর্থ, ৪৬৩জনকে ছাতা ও স্কুলবেগ দেওয়া হয়।


