বিশ্বনাথে ব্যবসায়ী শানুর আলীর উপর মামলা প্রত্যাহারের দাবি জানাল ব্যবসায়ীরা
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৫১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শাহজিরগাঁও নিবাসী মো. শানুর আলীর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে গতকাল রবিবার ব্যবসায়ীদের ব্যানারে প্রতিবাদ সভা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, ব্যবসায়ী শানুর আলীর উপর মিথ্যা মামলা করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী ব্যবসায়ী শানুর আলী সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, দক্ষিণ সুরমা উপজেলার ছিরাম পুর গ্রামে হযরত মাওলানা নুরুল ইসলাম এর জানাযায় ছিলেন। রাত সাড়ে ৮টায় জানাযা শেষে তিনি ১০ টায় বাড়িতে আসেন। দুঃখ জনক হলেও সত্য ওই দিন সন্ধ্যায় শাহজিরগাঁও গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ পাল্টা পাল্টি মামলা করেন। কিন্তু একটি পক্ষ শানুর আলীকে জড়িয়ে মামলার আসামী করেন। যাহা সম্পন্ন মিথ্যা। বক্তারা শানুর আলীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান।
হাজী হুশিয়ার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ফরিয়াদ আহমদ, আব্দুর রহিম, মানিক, মাহবুব, আব্দুন নূর, জামাল, ফজলু প্রমুখ।


