বিশ্বনাথে মাতৃভাষা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্ততি সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:০০ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, থানার অফিসার ইন-চার্জ আবদুল হাই, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, কৃষি কর্মকর্তা আলীনূর আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, থানার এসআই কল্লোল গোস্বামী, হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সুহেল, যুবলীগ নেতা তৈমুছ আলী, ইকবাল হোসেন শাহীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, বিশ্বনাথ সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফজল খান প্রমুখ।


