বিশ্বনাথে মানববন্ধন বুধবার
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:৫৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
বিশ্বনাথে অন্ত:সত্ত্বা আমিনা বেগম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে আগামীকাল বুধবার বেলা ৩টায় মানববন্ধন কর্মসূচি পালন হবে। উপজেলা সদরের বাসিয়া ব্রীজের ওপর এ মানববন্ধন পালিত হবে।
বিশ্বনাথ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ও আমরাই পারি পারিবারিক নাগরিক নির্যাতন প্রতিরোধ জোট বিশ্বনাথ এর সহযোগিতা এ মানববন্ধনের ডাক দেয়া হয়। এতে উপজেলার সর্বস্তরের জনগনকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


