বিশ্বনাথে মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হলেন প্রবাসী মুক্তিযোদ্ধা শহীদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৫ বার পঠিত
রফিকুল ইসলাম জুবায়ের:: বিশ্বনাথে মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান সৃষ্টিকারী এক প্রবাসী বীরমুক্তিযোদ্বাকে নিজ এলাকার মানুষ হৃদয় নিংড়ানো ভালবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন । সেই গর্বিত বীরমুক্তিযোদ্বা হচ্ছেন মোঃ আবু শহীদ চৌধুরী । সম্প্রতি বিশ্বনাথের ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রামের দৌলতপুর যুব সংঘ তাদের নিজ গ্রামের কীর্তিমান এই সন্তানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে আমাদের গৌরব আর অহংকারের সেই মুক্তিযুদ্বে অসামান্য অবদান রাখার জন্য তাকে সম্মাননা স্মারক প্রদান করে এক মহতি ও প্রশংসনীয় কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে । তাদের সেই ভালবাসায় ৭১ এর রনাঙ্গনের সেই সাহসী যুদ্ধা নিজ এলাকার মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসায় অভিভূত।
জানাগেছে, ১৯৭১ সালে রাতের অন্ধকারে নিরিহ বাঙালীর উপর যখন বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতভাবে ঝাপিয়ে পড়ে তখনকার যুবক মোঃ আবু শহীদ চৌধুরী দেশ মাতৃকার টানে জীবনের মায়া ত্যাগ করে সশ্রস্ত্র যুদ্ধে অংশ নেন। আর সবার মত তিনিও একজন যুদ্ধা হিসেবে দীর্ঘ ৯ মাস দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের রনাঙ্গনে সাহসী ও বীরত্বপূর্ণ অবদান রেখে দেশকে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে উদ্ধার করে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক নতুন এক রাষ্ট্র সৃষ্টি করেন ।এরপর এক সময় তিনি সাত সমুদ্র তের নদীর ওপারে সূদূর ব্রিটেনে পাড়ি জমান নিজের ভাগ্যের পরিবর্তন করতে। সেখানে তিনি নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ও শিক্ষার প্রসারে কাজ শুরু করেন । বিশ্বনাথের রত্নগর্ভা মায়ের এই সন্তান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের অন্যতম প্রতিষ্টাতা ট্রাস্টী। পরবর্তীতে তিনি ছিলেন ঐতিহ্যবাহী এই ট্রাস্টের চেয়ারপার্সন। এছাড়া তিনি ছিলেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে , নরউইচ এঙ্গলিয়ান বাংলাদেশী ইসলামিক ট্রাস্ট ইউকে ও দৌলতপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্টাতা চেয়ারপার্সন । বর্তমানে তিনি লন্ডন মুক্তিযোদ্ধা সংসদ ইউকে এর ভাইস চেয়ারম্যান , নরউইচ ইউকে আওয়ামীলীগ ও দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি । প্রবাসী কমিউনিটি এই নেতা নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় অবদান রাখার লক্ষ্যে নিজ নামে প্রতিষ্টা করেছেন শহীদ ওয়েলফেয়ার ট্রাস্ট ।
প্রবাসী বীরমুক্তিযোদ্বা মোঃ আবু শহীদ চৌধুরী বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে জন্ম গ্রহন করেন । ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে,বিশ্বনাথের শিক্ষার প্রসারে, আর্থসামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় অসামান্য অবদান সৃষ্টিকারী আমাদের অহংকার মোঃ আবু শহীদ চৌধুরী সুস্থ থাকুন , ভাল থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন ও দেশের কল্যানে আর অবদান রাখুন সেই প্রত্যাশা আমাদের সকলের ।


