বিশ্বনাথে মুক্তার আলী ইউনিয়ন ক্রিকেট লীগ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক ::বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মুক্তার আলী ২য় ইউনিয়ন লীগ সোমবার সম্পন্ন হয়েছে।পিএসপি ক্রিকেট ক্লাব গোয়াহরি কে হারিয়ে সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব করপাড়া চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলী। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাবের সালেহ আহমদ।
এসোসিয়েশনের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনছার আলীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তার আলী ফাউন্ডেশনের সচিব আশরাফ আহমদ মারফত, ধরাভাষ্যকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি শফিক আহমদ পিয়ার।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আব্দুল করিম, প্রবাসী আছকির আলী, এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক সাবিউর রহমান সাবুল, সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মাসুদ মিয়া, ক্রীড়া সম্পাদক আরজ আলী, যোগাযোগ সম্পাদক আবু সুফিয়ান, সদস্য সুমন আহমদ, জাহেদ আহমদ মাজিদ, বাবুল আহমদ প্রমুখ।


