বিশ্বনাথের জয়নগর বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:১১ অপরাহ্ণ | সংবাদটি ১২৬৮ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান সোমবার সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ফারহান আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি হাবিব ফয়েজি। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তা হোসেন, ওয়ার্ড মেম্বার ইউসুফ আলী, আলহাজ্ব ফারুক মিয়া, রায়হান আহমদ।
উপস্থিত ছিলেন, মতছির আলী, গিয়াস উদ্দিন, তাজ উদ্দিন, শমছির আহমদ, মোহাম্মদিয়া যুব সংঘের সদস্য রেজাউল করিম, মাছুম আলম, খালেদ আহমদ, ইমরান আহমদ, মুজিবুর রহমান, রুবেল আহমদ, মিছবাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয় ছাত্র মোঃ আবু তাহের । স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদিয়া যুব সংঘের সদস্য কামাল আহমদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন কারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ অতঃপর দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়েছে। বিজ্ঞপ্তি


