বিশ্বনাথের দৌলতপুরে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমে অপরাধ প্রবনতা দূর হয়। তাই বেশি বেশি করে এলাকায় খেলাধুলা আয়োজন করার জন্য ক্রীড়াপ্রেমীদের আহবান জানান।
তিনি শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর ফুটবল এসোসিয়েশন ১ম স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী।
জামাল আহমদের সভাপতিত্বে ও নজির আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরন মিয়া মেম্বার, হেলাল আহমদ মেম্বার, গোলাম হোসেন মেম্বার, আবদুল মজিদ মেম্বার, আকবর আলী মেম্বার, গৌছ আলী মেম্বার, আলী আকবর মিলন মেম্বার, আছাব আলী মেম্বার, মাসুক আলী মেম্বার, রেফারি আনোয়ার মিয়া, ক্রীড়া সংগঠক ফাদ উদ্দিন, রুহেল আহমদ কালু। এসময় ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


