বিয়ানীবাজারের পাতনে ময়নুল ইসলাম মেধা বৃত্তি প্রদান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৭২ বার পঠিত

বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজারে হাজী ময়নুল ইসলাম মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার মোল্লাপুর ইউনিয়নের পাতল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সবুজ-সাথী তরুণ সংঘের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।
পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং জালাল আহমদ ও কাওছার মুন্নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারি অধ্যাপক প্রিয়তোষ চক্রবর্তী, মোল্লাপুর ইউনিয়ন পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম ফখর, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সফিয়ান, বিয়ানীবাজার নিউজ ২৪ এর সম্পাদক ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল, কবি ওয়ালি মাহমুদ, বিয়ানীবাজার নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক শাবুল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বলেন, দেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে আর বেশী দিন বাকি নেই। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশের পরিণত হবো। তিনি বলেন, শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এখন জোর দিচ্ছেন। আমরা যত বেশী প্রযুক্ত নির্ভর শিক্ষার বিস্তার ঘটাতে পারবো। তত দ্রুত সময়ে দেশ উন্নত দেশে পরিণত হবে।
বিশেষ অতিথি প্রিয়তোষ চক্রবর্তী বলেন, আজকের শিশুরা আগামী দিনের কর্ণদার। তোমরা যত বেশী মনোনিবেশ করবে পাঠদানে তত শিখবে। শতভাগ শিক্ষা অর্জন করতে কলে সেরকম মনোভাব তৈরী করতে হবে। শিখার মনোভাব তৈরী হলে প্রতিভা আপনা থেকে বিকশীত হয়।
সাইদুল ইসলামের কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক হোসেন আহমদ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিক্ষক আতাউর রহমান।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য কবির উদ্দিন,সুলতানুল ইসলাম,্আবুল কাসেম, আইনুল ইসলাম, আলম ্আহমদ, তারেক আহমদ, কামরুল ইসলাম, তামভীরুল ইসলাম, মন্জুর ইসলাম, দেলয়ার হোসেন, নাজির আহমদ, তারেক আহমদ প্রমুখ।


