রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১০:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৭৭৫ বার পঠিত
বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাথমিক সমাপনীতে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধণা অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।কিন্ডারগার্টেনের ডিরেক্টর মাওনালা এটিএম নূর উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা মোছাদ্দিক হোসেন হাবিবের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ তেলিকোনা আলিম মমাদরাসার ইংরেজীর প্রভাষক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষক মৌলভী ওলীউর রহমান, প্রবাসী আবদুশ শহীদ, বেবী কেয়ার একাডেমীর ডিরেক্টর মুহিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অভিভাবক হাবীবুর রহমান, তাজ আলী, ফিরোজ আহমদ, আবুল কালাম, সাবেক শিক্ষক ফখরুল ইসলাম, আজির উদ্দিন, বর্তমান শিক্ষক শামছুল হুদা আল-আমিন, রিয়াজ উদ্দিন ও নাজির আহমদ প্রমুখ।


