লামাকাজি এলাকায় বাসচাপায় বৃদ্ধা নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৪:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট-সুনামগঞ্জ সড়কে দ্রুতগামী বাসের চাপায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বেলা ১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক বাসটি আটক করে আধা ঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। নিহতের নাম উরবান বিবি (৭০)। তিনি লামাকাজি এলাকার বাসিন্দা।সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি আকতার হোসেন জানান, দুপুরে উরবান বিবি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘাতক বাস আটক করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রায় আধাঘন্টা পর সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


