লামাকাজী ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৫০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন যুবদলের উদ্যোগে বুধবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি আবেদুর রহমান আছকিরের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক ছমরু মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা রইছ উদ্দিন মাস্টার।
বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এমদাদ আহমদ,দুদু মিয়া,সিরাজ উদ্দিন, নাসির উদ্দিন,যুগ্ম-সম্পাদক জাহাঙীর আলম, তাহির মিয়া,মোহাম্মদ আলী,হারিছ আলী,কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক ওয়াতিউর রহমান আতিক, যুবদর নেতা আবদুল হক, হাফিজ আহমদ, হাবিব আহমদ,বাচ্চু মিয়া, নূর উদ্দিন, তাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ইউপি ছাত্রদলের আহবায়ক আলী আহমদ, ছাত্রদল নেতা রাহেল আহমদ, সহির মিয়া, এমরান আহমদ, পাপলু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া যোগ্য প্রার্থী। তাকে আবারও দলীয় মনোনয়ন দেয়ার জন্য আহবান জানান।
সভা শেষে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।


