সাতারে স্বর্ণ জয়ী শিলা দেশে ফিরেছেন তামাবিলে সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪১৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার : ভারতে অনুষ্ঠিত ১২ তম এসএ গেমস সাতারে দুটি স্বর্ণপদক জয়ী বাংলাদেশে প্রথম মহিলা সাতারো হিসেব এবং সাফ রেকর্ড সৃষ্টিকারী সাতারু মাহফুজা খাতুন শিলা দেশের জন্য অবদান রেখেছেন। বুহস্পতিবার শিলাসহ সকল জয়ী তামাবিল হয়ে দেশের মাটিতে পা রেখেছেন। স্বর্ণ জয়ী মাহফুজা খাতুন শিলা দেশে পৌছলে তামাবিল বন্দরে হযরত শাহজালাল সুইমিং ক্লাব সাতারে জয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ক্লাবের সভাপতি ও আলহাজ্ব লজ্জতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসি কুমার শাহা, সাধারণ সম্পাদক কবির আহমদ কুব্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনারা বেগম, বাংলাদেশ সুইমিং ফেডারেশন দলের ম্যানেজার আব্দুল মান্নান, সহকারী ম্যানেজার ও নেত্রকোনা জেলা কারাগারের জেলার আমজাদ হোসেন ডন, কোর্চ তেগুণ পার্ক, মাহবুবুর রহমান, মহিলা কোর্চ নার্গিস আরা এ্যানি, অফিস সেক্রেটারী হাবিবুর রহমান।


