সিলেট বিমাবন্দরে যুক্তরাজ্য আ.লীগ নেতা সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৫ বার পঠিত
সিলেট বিমানবন্দরে বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্য পোষ্টমাইন্ড আওয়ামী লীগের সাধারণ সমুজ আলী কে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রবাসী হাজী কলমদর আলী, হাজী জায়ফর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক আবদুল মালিক সুমন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা শিপন আহমদ, খালেদ আহমদ,সালমান আহমদ, মুহিব মিয়া প্রমুখ। এসময় সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


