ওসি’সহ পদক পেলেন বিশ্বনাথ থানার ৩ পুলিশ কর্মকর্তা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৪:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমান’কে বুধবার দুপুরে পুরস্কার প্রদান করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম তাদের পদক প্রদান করেন।
‘ডাকাত গ্রেফতার, ডাকাতদের লুন্ঠত বিপুল পরিমাণ স্বর্ণ, টাকা, বিদেশী মুদ্রা, টিভি, ল্যাফটপ, মোবাইল সেট, ডিভিডি, দেশীয় অস্ত্র, ঘর ভাঙ্গার যন্ত্রপাতি’ উদ্ধারের কৃতিত্বের জন্য ওই ৩ জনকে পুরস্কৃত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া, সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ, মৌলভীবাজারের পুলিশ সুপার শাহজালাল, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’সহ পুলিশের উবর্ধতন কর্মকর্তাবৃন্দ।


