দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী সুরুজ আলীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৪:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী মো.সুরুজ আলীর (৬৫) মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে,মরহুম সুরুজ আলীর মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেরার ট্রাস্ট ইউকে, দৌলতপুর আদর্শ যুবসমাজ কল্যাণ সংস্থা ও দৌলতপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর নেতৃবৃন্দ।
তারা এক বিবৃতিত্বে মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


