বিশ্বনাথের নাজিরবাজারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৪ মার্চ
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৬ ইং, ২:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২০২ বার পঠিত
স্টাফ রিপোর্টার : আঞ্চলিক ক্রীড়া সংস্থা নাজিরবাজারের আয়োজনে ৫ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নক-আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ১৪ মার্চ সোমবার নাজিরবাজারস্থ পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। এবার টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১টি ১০০ সিসি নতুন মোটরসাইকেল দাতা আযহার আহমদ। দ্বিতীয় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১টি ১০০ সিসি নতুন মোটরসাইকেল দাতা কবির মিয়া। শুভেচ্ছা ফি রাখা হয়েছে ২৫০০ টাকা। টিম এন্টির শেষ তারিখ ২০ মার্চ। যোগাযোগের ঠিকানা আদর্শ লাইব্রেরী নাজিরবাজার। অথবা পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম সাহিদ মোবাইল নং ০১৭১১-৯১২৫২৫, সাধারণ সম্পাদক শাহ রায়হান রিমু মোবাইল নং ০১৭১১-৩৭৬৮৪৪।


