বিশ্বনাথে ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৩:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম বার্ষিকী বৃহস্পতিবার দুপুরে পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
ক্লাবের সভাপতি জুবায়ের আহমদ জয়’র সভাপতিত্বে ও জেলা তরুণ লীগের সদস্য আবদুল বাতিন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার মিয়া, দৌলতপুর ইউনিয়ন যুবলীগ নেতা সফি উদ্দিন ফটিক, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, উপজেলা প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের সদস্য সাইদুল ইসলাম, রুপন মিয়া, নাজিম আহমদ, নাইম আহমদ, মুহিবুর রহমান, দিপু মিয়া, সাজু আহমদ, রুহুল আহমদ, শানুর আলী, শাহিন আহমদ, আবু সুফিয়ান, ইকবাল হোসেন, নাজমুল ইসলাম প্রমুখ।


